মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস অব্যহত। শনিবার মালদহের কৌতুয়ালীর ১১ নং বুথের প্রার্থীপদ প্রত্যাহারের জন্য বামফ্রন্টের মহিলা প্রার্থীর বাড়িতে হামলা চালালো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা বলে অভিযোগ। ঘটনার ওই প্রার্থী লিখিত অভিযোগ জানিয়েছে ইংরেজবাজার থানায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
জানা গেছে, কৌতুয়ালী গ্রাম পঞ্চায়েতের ১১ নং বুথের বামফ্রন্টের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুক্তি কর্মকার। শনিবার মনোনয়ন প্রত্যাহারের জন্য ওই প্রার্থীর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ি-ঘর। দুষ্কৃতির হাত থেকে বাঁচতে জেলা সিপিএম সদর কার্যালয়ে হাজির হয় তার পরিবার।
এবিষয়ে কোতুয়ালীর ১১ নং বুথের সিপিআইএম প্রার্থী মুক্তি কর্মকার জানান, বাড়ির পুনঃনির্মাণ করার সময় তৃণমূলের লোকেরা এসে হামলা করে। তার পরিবারের সদস্যদের হুমকি দেয় তৃণমূলে যোগদান করার জন্য। তারপর তাদের মারধোর করে। এবিষয়ে তারা ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।
এবিষয়ে হবিবপুরের সিপিআইএম বিধায়ক খগেন মুর্মু জানান, কোতুয়ালীতে এক সিপিআইএম কর্মীর বাড়িতে হামলা করেছে তৃণমুলের সদস্যরা। সেই সঙ্গে তিনি এটা কোন গণতন্ত্র তা নিয়ে প্রশ্ন তুললেন এই বিধায়ক।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zx3szHPjTRo